বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

জমিয়ত সভাপতিকে নিয়ে ভুয়া ফটোকার্ড, বিভ্রান্ত না হওয়ার আহ্বান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের ছবি ব্যবহার করে প্রচারিত একটি ফটোকার্ডকে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৩ জুলাই) সংগঠনের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই ফটোকার্ডের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। সংগঠনের নামে কিংবা নেতৃবৃন্দের ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যেকোনো বক্তব্য, বিবৃতি বা সিদ্ধান্ত কেবল সংগঠনের অনুমোদিত অফিসিয়াল মাধ্যমেই প্রকাশ করা হয়। তাই অননুমোদিত কোনো ফটোকার্ড বা তথ্যকে সত্য বলে গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে দেশবাসী, আলেম-উলামা, সাংবাদিক এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কোনো তথ্য বা ফটোকার্ড শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে এবং ভুয়া প্রচারণায় বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকতে হবে।

এছাড়া এ ধরনের ভুয়া প্রচারণা ও অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ