বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

মিরপুরে ৭ বছরের শিশুকে গলাকেটে হত্যা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সি এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে পল্লবী সেকশন-১১-এর ব্লক বি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোছা. লামিসা (৭)। তার বাবার নাম আব্দুল হান্নান মোল্লা। এ ঘটনায় প্রতিবেশী সোহেল রানার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

ডিএমপির মিরপুর বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল আনুমানিক ৯টার দিকে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোহেলকে পাওয়া যায়নি। তার স্ত্রীকে আটক করা হয়েছে।

সোহেলকে গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে মোস্তাক সরকার বলেন, সোহেলকে গ্রেপ্তার করতে পারলে বিস্তারিত জানা যাবে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ