সিলেটের আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ হাজার ৩৯৭ জন। এর মধ্যে পাসের হার দাঁড়িয়েছে ৮৬ দশমিক ৪২ শতাংশ।
শনিবার (১৬ মে) ফলাফল প্রকাশের পাশাপাশি অনলাইনে সহজে ফল দেখার বিস্তারিত পদ্ধতিও জানিয়েছে কর্তৃপক্ষ। এজন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের আঞ্জুমানের অফিসিয়াল ওয়েবসাইটে (https://anjumanresult.com/result) প্রবেশ করতে বলা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ব্যক্তিগত ফলাফল দেখতে প্রথমে ওয়েবসাইটের ফলাফল অপশনে গিয়ে নির্ধারিত জামাত নির্বাচন করতে হবে। এরপর পরীক্ষার রোল নম্বর দিয়ে অনুসন্ধান করলেই ব্যক্তিগত ফল দেখা যাবে।