বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নারায়ণগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে ২ শিক্ষার্থী গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকার চাঁদনী হাউসের সামনে দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে ইমরান (১৪) ও রাকিব (২৩) নামে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ইমরানকে হাসপাতালে ভর্তি করেছেন চিকিৎসক।

গুলিবিদ্ধ মো. ইমরান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটি এলাকায় বসবাস করে। এবং রাকিব ফতুল্লা থানার শান্তনগর এলাকার হোসেন খোকার ছেলে।

গুলিবিদ্ধ রাকিব বলেন, আমি হাজী মিসির আলি ডিগ্রি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী। দুপক্ষের সংঘর্ষ চলাকালে হঠাৎ আমার ডান হাতের কাঁধে একটি গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে আমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ ইমরানের বোন ইশা মনি জানান, ইমরান মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে তার পেটে গুলি লাগে এবং সে গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক ইমরানকে হাসপাতালে ভর্তি করেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ থেকে দুজনকে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে এক কিশোরকে ভর্তি করা হয়েছে এবং অন্যজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ