বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সংসদে নামাজের তাগিদ দিয়ে প্রশংসায় ভাসছেন স্পিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জাতীয় সংসদে একটি বিল পাসের জন্য সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে কিছুটা সময় পরে নামাজের বিরতি ঘোষণার আর্জি জানিয়েছিলেন। তবে স্পিকার এই আর্জি নাকচ করে দেন। তিনি সাফ জানিয়ে দেন- ‘বিলের জন্য নামাজ অপেক্ষা করবে না।’

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই স্পিকারের ভূয়সী প্রশংসা করেন।

নেটিজেনরা বলছেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ একটি বিল পাসের সময়ও তিনি নামাজকে অগ্রাধিকার দিয়ে বিল পাস মুলতবি রাখলেন। আগে নামাজের বিরতি দিলেন। সবকিছুর উপরে যে সময়মত নামাজ আদায় গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ জায়গায় বসে সবাইকে বুঝিয়ে দেওয়াটা মুসলিম পরিচয় থেকে প্রশংসনীয় একটি কাজ।

তারা বলেন, যেখানে আমরা সাধারণ কোনো আয়োজন, মিটিং, আড্ডা বা অনুষ্ঠানে অনায়াসে নামাজকে অপেক্ষায় বসিয়ে নিজের অগুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দেওয়ার মতো ঘৃণ্য কাজটি করে ফেলি। বিবেকও বাধা দেয় না। সেখানে সংসদের মতো জায়গায় এমন ঘটনা ইতিবাচক একটি বিষয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ