বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘জুলুম-নিপীড়ন থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

সাময়িক যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হওয়ায় বিশ্বের কোটি কোটি শান্তিকামী মানুষের হৃদয়ে স্বস্তি ফিরেছে। এই স্বস্তি যেন স্থায়ী হয় এবং বিশ্ববাসী যেন সব ধরনের সংঘাত থেকে মুক্তি পায়—এই প্রার্থনা করেছেন দেশের জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।

বুধবার (৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মহান আল্লাহ এই যুদ্ধবিরতি স্থায়ী করে দিন। জুলুম ও আগ্রাসন থেকে বিশ্ববাসীকে স্বস্তি ও চিরমুক্তি দান করুন। সব ধরনের জুলুম-নিপীড়ন থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন।’

গত ২৮ ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার মধ্যেই ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা শুরু করে। পাল্টা জবাবে ইরানও ইসরাইল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ৪০ দিন রক্তক্ষয়ী সংঘাত চলার পর অবশেষে গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ