বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সদরঘাটে অনিয়ম : ৭০ হাজার টাকা জরিমানা, আটক ৩৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদযাত্রায় নৌপথ নির্বিঘ্ন রাখতে সদরঘাটে বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনব্যাপী অবস্থান করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। প্রতিমন্ত্রীর উপস্থিতিতে অনিয়মে ৭০ হাজার টাকা জরিমানা ও ৩৭ জনকে আটক করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানিয়েছে, প্রতিমন্ত্রী সরেজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

পরিদর্শনকালে নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে বিলম্বে লঞ্চ ছাড়ার অভিযোগে বিআইডব্লিউটিএ এর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তিনটি লঞ্চকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উপস্থিত অন্যান্য লঞ্চগুলোকে সতর্ক করা হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী সশরীরে প্রায় ২০টি লঞ্চ পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। 

যাত্রীদের হয়রানি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং অবৈধভাবে পল্টন দখলের কারণে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের হাতে সোপর্দ করা হয়। এছাড়া অবৈধভাবে যাত্রীদের নৌকা দিয়ে লঞ্চে পারাপার করার দায়ে ৬ জন নৌকা চালককে আটক করা হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

তিনি যাত্রীসাধারণকে সচেতনভাবে চলাচল করার আহ্বান জানান এবং যে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করেন।

এদিকে, লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের সন্ধানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ব‌লে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ ক‌রে‌ছে মন্ত্রণালয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ