বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘জনমানব শূন্য নগরবাসীর জান-মাল রক্ষায় প্রশাসনকে সতর্ক থাকতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ঈদের ছুটিতে নগরের মানুষ নাড়ির টানে বাড়ি যায়। আত্মীয়-স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে। এতে নগরী হয়ে যায় জনমানব শূন্য। এই সুযোগকে কাজে লাগিয়ে চোর, ডাকাত, ছিনতাইকারীরা বাসা বাড়িতে চুরি, ডাকাতি, রাস্তায় ছিনতাই করে। ঈদের বন্ধে জনমানব শূন্য নগরবাসীর জান-মাল রক্ষায় প্রশাসনকে সতর্ক থাকতে হবে। সকলের ঈদ যাত্রা যেন নিরাপদ ও ভোগান্তি মুক্ত হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে যথাযথ কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে রাজধানী উত্তরের ভাটারাস্থ নগর উত্তর কার্যালয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও তৃণমূল দায়িত্বশীলদের সাথে ‘ঈদের খুশি বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগর উত্তরের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইন্জিনিয়ার মুহাম্মাদ মুরাদ হোসেন 'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, রাকিবুল ইসলাম, মুফতী আরমান হুসাইন, মুহাম্মাদ নাজমুল হাসান, মুফতি হাবিবুল্লাহ, মুফতি আব্দুল ওয়াজেদ প্রমুখ।

প্রধান অতিথি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ, জাতি ও মানবতার কল্যণে রাজনীতি করে। কোন এম্বাসিকে খুশি করার রাজনীতি করে না। নিজেদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি সুবিধা বঞ্চিত নগরবাসীর মঝে ঈদের খুশি বিতরণ করার জন্য।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ