বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঈদ আনন্দে বাগড়া দিতে পারে ঝড়-বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিয়েছে সারাদেশে। ইতোমধ্যে কয়েকটি জেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। আগামী শুক্র বা শনিবার দেশে পালিত হবে ঈদুল ফিতর। এবারের এই ঈদ আনন্দেও বাগড়া দিতে পারে ঝড়-বৃষ্টি।

মঙ্গলবার (১৭ মার্চ) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, ঈদ ২০ কিংবা ২১ মার্চ যেদিনই হোক না কেন এবার ঈদে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। শিলাবৃষ্টিও হতে পারে এবং দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

ঈদে তাপমাত্রা কেমন থাকবে জানতে চাইলে তিনি বলেন, তাপমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বে না। সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাপপ্রবাহের কোনো আশঙ্কা নাই।

আগামী শনিবার (২১ মার্চ) পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, আজ থেকে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। এ ছাড়া বর্ধিত ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা কমে এসে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ