বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঈদ উপলক্ষ্যে ভোলায় পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণে ভোলা সদরের ইলিশা লঞ্চঘাট থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড পর্যন্ত একটি 'ফ্রি বাস সার্ভিস' চালু করেছে ভোলা জেলা পুলিশ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে বিভিন্ন পরিবহন, লঞ্চ ও ফেরি মালিক সমিতির প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জেলা পুলিশ আয়োজিত এক মতবিনিময় সভা শেষে ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলার পুলিশ সুপার নিরাপদ ঈদ যাত্রার লক্ষে বিভিন্ন অংশীজন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া যাতায়াত ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সিএনজিতে চালকের পাশে যাত্রী বসানো নিষিদ্ধ করে তিনজনের বেশি যাত্রী বহন না করার ওপর কঠোর নির্দেশ প্রদান করেন।

যা মূলত চালক ও যাত্রী উভয়ের নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়রোধে মালিকপক্ষকে সতর্ক করা হয় এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ ইনলেয়ার ও আউটলেয়ার পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। এছাড়া জরুরি অসুস্থতায় প্রাথমিক চিকিৎসার জন্য 'ফ্রি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স' সেবারও ব্যবস্থার কথা জানান পুলিশ সুপার।

ভোলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের কার্যক্রমে স্বচ্ছতা আনতে 'বডি ওন ক্যামেরা' ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও জানান। এসময় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম,ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ