শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

কাওরান বাজারে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর কাওরান বাজারে কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে ১১টার দিকে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে আটটি ইউনিট  কাজ করছে আগুন নিয়ন্ত্রণে।

তিনি আরও বলেন, রাজধানীর আগামাসি লেনেও  রাত ১০টা ৪৫ মিনিটে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ৭তলা ভবনের ৪ তলায় এই আগুন লাগে। ঘটনাস্থলে আমাদের ৩ টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।

আই.এইচ./

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ