শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

ফের ভূমিকম্পে কাঁপল বঙ্গোপসাগর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। এবার বন্দরনগরী চট্টগ্রামে। কক্সবাজার থেকে ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে বঙ্গোপসাগরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, এটি ছিল অগভীর ভূমিকম্প এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। তবে এখন পর্যন্ত কেউ এই কম্পন অনুভব করেছেন— এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে ১০ ফেব্রুয়ারি ভারতের মেঘালয় রাজ্যসংলগ্ন অঞ্চলে ৪ দশমিক ০ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পে আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। কম্পনের কেন্দ্র ছিল ভারতের গুয়াহাটি শহর থেকে প্রায় ১২৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং বাংলাদেশের সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার উত্তরে অবস্থিত।

ওই সময় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি বাংলাদেশের সিলেট ও আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছিল। তবে সেসময় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ