শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

নামাজ পড়ে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজশাহীতে নামাজ পড়ে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে রাজশাহী মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের খোঁজাপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে- তিনি এশার নামাজ শেষ বাসায় ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। এতে মোস্তফার ডান পায়ে গুলি লাগে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পরেই মোস্তফা জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা রামেক হাসপাতালে নিলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে রামেক হাসপাতালে মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, গুলিবিদ্ধ মোস্তফাকে রাত নয়টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সে হাসপাতালে আসার আগেই মারা গেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ