রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ব্রাহ্মণবাড়িয়ার ৫টিতে বিএনপি জোট বিজয়ী, ১টিতে স্বতন্ত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রার্থী এম.এ. হান্নান নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৬৯ হাজার ২৫৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন। পেয়েছেন ৩৫ হাজার ৫৬৮ভোট। জামায়াত ইসলামের আমিনুল ইসলাম ২৪ হাজার ৪৩০ ভোট পেয়েছেন। ভোট কেন্দ্র ৮১টি।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর উপজেলার ২টি ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রাথী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ১৮ হাজার ৫৪৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট প্রার্থী জমিয়াতে উলামায়ে ইসলামের এর প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব। তিনি পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। ভোট কেন্দ্র ১৫২ টি।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২ লাখ ৯ হাজার ৬৩৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামী ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী মোহাম্মদ আতাউল্লা। তিনি পেয়েছেন ৬২ হাজার ৫৪৭ ভোট। ভোট কেন্দ্র ১৯৩টি।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রার্থী মুশফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৩৯ হাজার ৮৪২। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের প্রার্থী আতাউর রহমান সরকার। তিনি পেয়েছেন ৯১ হাজার ৭৯৬ ভোট। ভোট কেন্দ্র- ১৩১ টি।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রার্থী এম.এ. মান্নান নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৮৫ হাজার ৭৬৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৭০৮ ভোট। ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৫টি।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোট প্রার্থী গণ সংহতি পরিষদের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী মাথাল প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৯৪ হাজার ২৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৯৬৫ ভোট। ভোট কেন্দ্র ৯৮টি।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ