রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

এক ব্যক্তির একাধিক টিপ সই, ভোট বন্ধ ২০ মিনিট 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মুড়ি বইয়ে একাধিক টিপ সই নেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলামের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। সহকারী প্রিসাইডিং অফিসার সম্মিলনি দাখিল মাদ্রাসার সহকারী আরবি শিক্ষক।

জানা গেছে, মুড়ি বইয়ে একাধিক টিপ সই নেওয়ার অভিযোগে ওই কেন্দ্রের পুরুষ বুথের ভোট ২০ মিনিট বন্ধ ছিল। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিমা ইসলাম কেন্দ্রে এসে ভোট গ্রহণ শুরু করেন। এ কেন্দ্রে ৪টি গ্রামের ৩ হাজার ২৮৯ জন ভোট দেবেন।

ভোটার রসুল আমিন অভিযোগ করে বলেন, আমি ভোট দিতে গেলে সহকারী প্রিসাইডিং অফিসার ব্যালট দেওয়ার সময় ৪/৫ টি ব্যালটের মুড়ি বইয়ে টিপ সই করিয়ে নেয়। এতে আমার সন্দেহ হলে বিষয়টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে জানাই। এর আগে আরও ২/৩ জনের কাছ থেকে একাধিক ভোটারের কাছ থেকে এভাবে টিপ সই নিয়েছে। ওই অফিসারকে প্রত্যাহার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ২০ মিনিট পুরুষ বুথের ভোট বন্ধ ছিল। এরপর স্বাভাবিক হয়েছে। ওই সহকারী প্রিসাইডিং অফিসারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ