শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিশিষ্ট আলেম মুফতি মুবারকুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস এবং বিশিষ্ট লেখক মুফতি মুবারকুল্লাহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। ব্রাহ্মণবাড়িয়ায় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়। 

জানা গেছে, তিনি হবিগঞ্জের বানিয়াচং থেকে মাহফিল শেষে ফেরার পথে রাত দুইটার দিকে নাসিরনগর থানার এলাকায় তার গাড়ি খাদে পড়ে যায়। আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আল খলিল হসপিটালে এক্সরের জন্য নেওয়া হয়।

এক্সরে রিপোর্টে দেখা যায়, একটি পায়ে হাঁটু থেকে সামান্য উপরের দিকে পূর্ণ হাড় ভেঙে গেছে এবং বুকের দুটি হাড় ভেঙে গেছে। 

উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ