শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

সাড়ে পাঁচ মাসে হাফেজা হলো ৯ বছরের ইভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাত্র সাড়ে পাঁচ মাসে পবিত্র কুরআনে কারিমের ৩০ পারা হিফজ করে হাফেজা হয়েছে ৯ বছর বয়সী নুসরাত জাহান ইভা। অল্প বয়সে এমন বিরল সাফল্য অর্জন করায় তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

চট্টগ্রামের মিরসরাইয়ের দারুল হুদা মহিলা মাদরাসা ও এতিমখানা থেকে এই কৃতিত্ব অর্জন করে ইভা। এর আগে তার বড় ভাই হাফেজ ইফতেখার আলম ১১ মাসে হাফেজ হয়েছিল। 

ইভা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বড়দইল ইউনিয়নের মিয়া বাড়ি গ্রামের ইদ্রিছ আলম মজুমদার ও নাছিমা আক্তার দম্পতির মেয়ে। তার বাবা ইদ্রিছ মিরসরাইয়ের বিএসআরএম কারখানায় চাকরির সুবাদে গত পাঁচ বছর ধরে উপজেলার বারইয়ারহাট এলাকায় বসবাস করছেন।

‎রোববার (১৮ জানুয়ারি) মাদরাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠানে ইভার হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

ইভার বাবা ইদ্রিছ আলম মজুমদার বলেন, ‘আমাদের ইচ্ছা ছিল ছেলে-মেয়ে দুজনকেই কোরআনে হাফেজ বানাব। আল্লাহর অশেষ রহমতে তা পূরণ হয়েছে। আমার ছেলে ১১ মাসে আর মেয়ে মাত্র ৫ মাস ১১ দিনে হেফজ সম্পন্ন করেছে। এটি আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ