শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

হবিগঞ্জে সড়কে প্রাণ গেল ইমামসহ দুইজনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন ইমাম ও একজন ট্রাক্টর চালক নিহত হয়েছেন। এ  ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ লাখাই সড়কের রিচি এলাকায় পিকআপের ধাক্কায় টমটমের যাত্রী দক্ষিণ মোহনপুর জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী সেলিম আহমেদ নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিচি এলাকায় পিকআপের সঙ্গে টমটমের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে ইমাম হাফেজ ক্বারী সেলিম আহমেদের মৃত্যু হয়। আহত তিনজন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, আজ সকাল ১০টার দিকে বাহুবল উপজেলার মিরপুর টু মহাশয়ের বাজার রেললাইন ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক্টর উল্টে চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের ট্রাক্টর চালক আবিদ আলী নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ