শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ

ছাদ থেকে পড়ে প্রাণ গেল মাদরাসা ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের কালিয়াকৈরে সাফিয়াতুল উম্মাহ ক্যাডেট মডেল নামের একটি মাদরাসা‌ থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে আলিফ ইসলাম (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে সফিপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত শিক্ষার্থী আলিফ ইসলাম উপজেলার মৌচাক রতনপুর কৌছাকুড়ি গ্রামের শহিদুল সাদানের ছেলে। সে ওই মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

মাদরাসা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানা যায়, নিহত আলিফ ইসলামের মা ওমান প্রবাসী। শিক্ষার্থীর অভিভাবকরা তাকে মাদরাসায় ভর্তির পর থেকেই কয়েকবার পালাতে চেষ্টা করে ব্যর্থ হয়। মঙ্গলবার রাতে শিশুটি বাড়িতে যেতে চাইলে মাদরাসা কর্তৃপক্ষ ইমুর মাধ্যমে শিক্ষার্থীর মায়ের সঙ্গে কথা বলিয়ে দিলে সে শান্ত হয়। এক পর্যায়ে বুধবার সকালে সাড়ে ছয়টার দিকে ওই শিক্ষার্থী সাত তলা ভবনের ছাদ থেকে পাইপ দিয়ে নেমে পালাতে গিয়ে পড়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফজিলাতুনন্নেছা কেপিজে হাসাপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাছির উদ্দিন বলেন, শিশু শিক্ষার্থী নিহতের বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ