রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

আগামী রমজানে শায়খুল কুরআন রহ. স্কলারশিপ পাবেন ১০০ তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী রমজানে তরুণ আলেম-হাফেজদের জন্য শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. স্কলারশিপ ঘোষণা করা হয়েছে। ১০ লাখ টাকা সমমূল্যের স্কলারশিপ পাবেন ১০০ তরুণ।

মনোনীত ১০০ তরুণ ১০ হাজার টাকা সমমূল্যের নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সটি বিনামূল্যে করতে পারবেন।

আবেদনের যোগ্যতা: কুরআন তেলাওয়াত বিশুদ্ধ এমন যে কেউ আবেদন করতে পারবেন। তবে দাওরায়ে হাদিস বা কামিল উত্তীর্ণকে অগ্রাধিকার দেওয়া হবে। হাফেজে কুরআনের ক্ষেত্রে শর্ত শিথিল যোগ্য।

কোর্সের ধরন: সম্পূর্ণ আবাসিক

মেয়াদ: ৪০ দিন

ক্যাটাগরি: শুধু পুরুষ

কোর্স ফি: কোর্সটি সম্পূর্ণ ফ্রি। আবেদনের জন্যও কোনো ফি দিতে হবে না।

আবেদনের শেষ সময়: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

বাছাই প্রক্রিয়া: ১২-১৫ ফেব্রুয়ারি ২০২৬

বাছাইয়ে উত্তীর্ণরাই কেবল ১০০% স্কলারশিপ কোর্সে অংশ নিতে পারবেন। বাছাইয়ের পর সাক্ষাৎ পর্বে স্কলারশিপ চূড়ান্ত হবে।

স্থান: ১. নূরানী তালীমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় কার্যলয়, মোহাম্মদপুর, ঢাকা (৫০ জন)

২. বেলায়েতনগর, শাহরাস্তি, চাঁদপুর (৫০ জন)

কোর্স শুরু:  শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আবেদন প্রক্রিয়া: গুগল ফরম পূরণ করে অথবা সরাসরি এসে ফরম পূরণ করে আবেদন করা যাবে।

আবেদন ফরম:

যোগাযোগ: +8801733715678

আয়োজনে: নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন.টি.কিউ.বি)।

আয়োজন সহযোগিতায়: আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ