রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারসহ কয়েকটি দাবি তুলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে মোবাইল ব্যবসায়ীরা।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে জড়ো হন। তাদের উপস্থিতির কারণে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ব্যবসায়ীদের প্রধান তিনটি দাবি হলো— এনইআইআর সংস্কার, মোবাইল ফোন বাজারে সিন্ডিকেট প্রথা বাতিল এবং বৈধভাবে মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করা।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ডাকা এ কর্মসূচি সম্পর্কে সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, আমরা বহুবার সরকারের কাছে আলোচনার আবেদন জানিয়েছি। কিন্তু একবারও কোনো পক্ষ থেকে আমাদের ডাকা হয়নি। আলোচনার টেবিলে বসলে সমস্যার সমাধান সম্ভব ছিল। এখন পরিস্থিতি এমন হয়েছে যে, সারা দেশের খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখার ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর চালু হলে লাখ লাখ ছোট-বড় ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে।

তাদের দাবি, নতুন নিয়ম বাস্তবায়িত হলে বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে। বাড়তি করের কারণে গ্রাহক পর্যায়ে মোবাইল ফোনের দাম বেড়ে যাবে।

সরকার ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের পরিকল্পনা ঘোষণা করেছে। পাশাপাশি বৈধ পথে মোবাইল আমদানিতে শুল্কহার কমানো এবং প্রবাসীদের জন্য আনা ফোনে বিশেষ সুবিধা দেওয়ার কথাও জানিয়েছে।

সরকার বলছে, এনইআইআরের মাধ্যমে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের আওতায় আসবে। এতে অবৈধভাবে আনা ফোন নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ