রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

বাউল সমর্থকদের পরিণতি হবে হাসিনার মতো: পীর সাহেব মধুপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর বলেছেন, যারা ভ্রান্ত বাউলদের সমর্থন করবে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতে ইসলামের ৫ দফা দাবিতে আয়োজিত 'শানে তাওহীদ মহাসম্মেলনে' প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাউলদের ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধ না করলে ৬৪ জেলায় একযোগে আন্দোলন ও সমাবেশ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

লালন দিবস প্রসঙ্গে তিনি বলেন, ‘১৭ অক্টোবর ড. ইউনুস সরকার ঘোষিত লালন তিরোধান দিবস বাতিল করতে হবে। দেশে এখন লালনের মূর্তি তৈরি করা হয়েছে, তার পূজা করা হচ্ছে।’

হুঁশিয়ারি দিয়ে এই হেফাজত নেতা বলেন, ‘বাউলদের করা মামলায় আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে।’

সমাবেশে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, ‘ইসলামবিদ্বেষী বাউলদের সঙ্গে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। বাউলদের ইসলামের নামে কোনো কিছু আয়োজন করার অধিকার নেই। এ ধরনের আয়োজন দেখলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রতিরোধ করতে হবে। প্রশাসন কর্ণপাত না করলে ঈমানদার হিসেবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর মানিকগঞ্জে বাউল আবুল সরকারের সমর্থক ও তৌহিদি জনতার মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে সদর থানায় বাউলপক্ষ তৌহিদি জনতার বিরুদ্ধে মামলা করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই প্রেক্ষাপটেই আজকের এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ