রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

জামেয়া শামীমাবাদের আস সুন্নাহ ছাত্র সংসদের বার্ষিক প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট নগরীর জামেয়া শামীমাবাদের একক ছাত্র কাফেলা আস সুন্নাহ ছাত্র সংসদের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান'২০২৫ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যপ্ত দিনব্যাপী বিষয়ভিত্তিক নানা আয়োজনের মধ্য দিয়ে জমকালোভাবে অনুষ্ঠানটি সমাপ্ত হয়েছে।

জামেয়ার মুদাররিস ও আস সুন্নাহ সহ-সভাপতি মুফতী আবু সুফিয়ান নাছিমের সঞ্চালনায় এতে সকল পর্বে সভাপতিত্ব করেন জামেয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম ও আস সুন্নাহর প্রধান পৃষ্ঠপোষক হাফিয মাওলানা সৈয়দ শামীম আহমদ।

দিনব্যাপী এই আয়োজনে কেরাত, হামদ-নাত, হিফযুল কুরআন, হিফযুল হাদীস, উর্দূ, আরবী, ইংরেজী ও বাংলা—মোট ৮টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ জামেয়ার সকল বিভাগের ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী প্রতিযোগিতামূলক আয়োজনটি শুরু থেকেই ছিল উৎসবমুখর। চার ভাষায় মনোমুগ্ধকর বক্তৃতা, কালামুল্লাহর সুরমাধুরী, হামদ-নাতে উৎফুল্লতা, আর হিফযুল হাদীসে ছাত্রদের প্রখর মেধাশক্তি ও অসাধারণ যোগ্যতার প্রদর্শনী— উপস্থিত দর্শক শ্রোতা, বিচারক ও অতিথিদের মন জয় করতে সক্ষম হয়। অনুভূতি বক্তব্যে অতিথিগণ মাদরাসা ছাত্রদের এই অনন্য যোগ্যতার ভূয়সী প্রশংসা করেন। মাদারিসে কওমিয়ায় এই রকম নান্দনিক অনুষ্ঠানের প্রতি জামেয়ার আসাতিযা ও তালাবাদের স্বতঃস্ফূর্ত আগ্রহ-উদ্দীপনা উপস্থিত অতিথিদের নজর কাড়ে। যা অন্য যেকোনো মাদরাসা বা ছাত্র সংগঠনকে এই রকম আয়োজনের প্রতি উদ্বুদ্ধ করে।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক ও গবেষক, চিন্তক আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়ার মুঈনে মুহতামিম ও সাবেক নাযেমে তালীমাত মুফতী মাশহুদুর রহমান।

রাত ১১টায় মোট আটটি পর্বে বিজয়ী ২৭ জন প্রতিযোগী ও অংশগ্রহণকারী ৭০জনকে পুরস্কার বিতরণ, আস সুন্নাহর প্রধান পৃষ্ঠপোষক, উপদেষ্টামণ্ডলীদের সম্মাননা প্রদান করা হয়। জামেয়ার সম্মানিত মুহতামিম ও অনুষ্ঠানের সভাপতি হাফিয মাওলানা সৈয়দ শামীম আহমদের সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ