রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

নবাবগঞ্জে আগুনে পুড়েছে ১১ বাড়ি, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুরের নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি ভস্মীভূত হয়েছে। ঘটনায় ঘর থেকে বের হতে না পেরে রইচ উদ্দিন (৭০) নামের অসুস্থ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে ঘটনা ঘটে। আগুনে ১১টি বাড়ির কাপড়-চোপড়, আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র ছাড়াও সাতটি গরু পুড়ে মারা যায়।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসের চার সদস্য এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হচ্ছে এবং দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের কারণ শর্ট সার্কিট। নিহত রইচ উদ্দিন প্যারালাইজড ও অসুস্থ ছিলেন এবং পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ