রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

দেশের সর্বনিম্ন ১১.১ ডিগ্রি তাপমাত্রা দিনাজপুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি শীত মৌসুমে দিনাজপুরে তৃতীয় বারের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি একই সঙ্গে চলতি শীত মৌসুমে জেলার এবং সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা

বুধবার (৩ ডিসেম্বর) সকালে হালকা কুয়াশার দেখা মিললেও বেলাবাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোও ছড়িয়ে পড়েছে। তবে বেশ শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত কুয়াশার দেখা মিলছে।

এর আগে ১ ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আজ দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮১ শতাংশ। বাতাসের গড় গতিবেগ উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ কিলোমিটার। যা গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘জেলায় একটু একটু করে শীত বাড়ছে। তাপমাত্রা ওঠানামা করছে। আজ বুধবার সকাল ৯টায় চূড়ান্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে দিনাজপুরে এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

অন্যদিকে সকালে-সন্ধ্যা মানুষকে শীতের কাপড় পরতে দেখা যাচ্ছে। ভোরে মসজিদে মুসুল্লিরা শীতের কাপড় পরে নামাজে আসছেন। বীরগঞ্জ উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের দেবীপুর মুসুল্লি আব্দুল জলিল বলেন, ‘শীত অনুভূত হচ্ছে। ভোরে শীতের কাপড় পরে বের হতে হচ্ছে। শীত আসছে তা বোঝা যাচ্ছে।

বীরগঞ্জ উপজেলার ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের বাবুল রায় বলেন, ‘সকালে খুব শীত ছিল। এখন রোদ উঠেছে, তবে হাত-পা ঠাণ্ডায় টাটাচ্ছে। এবার শীতে আচকেই প্রথম এত শীত পড়েছে।

বিরল উপজেলার নুর আলম বলেন, ‘শীত এসে গেছে। মানুষ শীতের কাপড় পরতে শুরু করেছে। গরু ছাগলকেও মীত নিবারণের জন্য চটের বস্তা দিয়ে ঝুল বানিয়ে পরিয়ে রাখা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ