রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

গহরডাঙ্গা মাদরাসার ৯০তম মাহফিল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম শীর্ষ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার ৯০তম ওয়াজ মাহফিল ও খাদেমুল ইসলাম ইজতেমা বুধবার (৩ ডিসেম্বর) ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই ঐতিহাসিক মাহফিল শনিবার (৬ ডিসেম্বর) ফজরের নামাজের পর বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হবে।

মাহফিলে বয়ানের পাশাপাশি ইসলামি বিধি-বিধানের তালিম, কোরআনের মশক, ওজু, গোসল, নামাজের প্রশিক্ষণ, জিকির-আজকার ও নফল ইবাদত-বন্দেগিতে মুসল্লিরা মশগুল থাকবেন। মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে দেশ-বিদেশের বিখ্যাত উলামায়ে কেরাম, পীর-মাশায়েখরা ওয়াজ-নসিহত পেশ করবেন।

মাহফিলে ঢাকা, বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, খুলনা, যশোর, মাগুরা ও সাতক্ষীরাসহ দেশের দূর-দুরান্তের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন। মাহফিল উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। গওহরডাঙ্গা ও পার্শ্ববর্তী এলাকা পরিণত হয়েছে অন্যতম ধর্মীয় তীর্থভূমিতে। সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ এই মাহফিলে অংশ নিয়ে থাকেন।

১৯৩৭ সালে ছদর সাহেব খ্যাত বিখ্যাত আলেম, মোজাহেদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ. মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদরাসাটি দীনি শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার পাশাপাশি সমাজের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে আসছে।

বর্তমানে মাদরাসাটি পরিচালনা করছেন আল্লামা শামছুল হক ফরিদপুরীর ছেলে আল্লামা মুফতি রুহুল আমিন। তিনি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির এবং কওমি মাদরাসাসমূহের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ