রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

মসজিদভিত্তিক আদর্শ সমাজ গঠনে উত্তরখানে ইত্তেহাদুল উলামার ব্যতিক্রমী সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তরখান প্রতিনিধি

রাজধানীর উত্তরখানে ইত্তেহাদুল উলামা উত্তরখানের উদ্যোগে গতকাল শনিবার (২৯ নভেম্বর) “মসজিদে ভিত্তিক আদর্শ সমাজ গঠনে দায়িত্বশীলদের ভূমিকা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এলাকাব্যাপী দেড় শতাধিক মসজিদের দায়িত্বশীল, ইমাম ও মাদ্রাসার প্রতিনিধিদের অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইত্তেহাদুল উলামার সভাপতি মাওলানা আব্দুর রহিম, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম।

সেমিনারের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ড. এবিএম হিজবুল্লাহ। তিনি বলেন,
“একটি আদর্শ সমাজ নির্মাণের প্রথম ধাপ শুরু হয় মসজিদ থেকেই। দায়িত্বশীলদের সৎ মনোভাব ও নেতৃত্ব একটি অঞ্চলের সার্বিক উন্নয়নের ভিত্তি।”

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। তিনি মসজিদকে শিক্ষা, নৈতিকতা, মানবিকতা ও সম্প্রীতির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার নানা দিক তুলে ধরেন। তার ভাষায়—“মসজিদ যদি জাগে, সমাজ জাগবে; মসজিদ যদি সচেতন হয়, সমাজও আপনিতেই সুন্দর হয়ে উঠবে।”

এসময় বক্তারা আরও বলেন, তরুণদের নৈতিক গঠন, দান-সাদকার সুশাসন, সামাজিক সম্প্রীতি রক্ষা, এবং দায়িত্বশীলদের জবাবদিহিতার মাধ্যমে সমাজে স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আলোচনা শেষে উপস্থিত দায়িত্বশীলরা মসজিদভিত্তিক সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত ও যুগোপযোগী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় ধর্মীয় ও সামাজিক অঙ্গনে সেমিনারটি একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা তৈরি করেছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ