সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতজুড়ে ফের আন্দোলনে নামার হুমকি সিজেপির শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে: রাশেদ খান সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়, রুলস অব বিজনেস সংশোধন দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত নগরবাসীকে বাঁচাতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন : শেখ ফজলুল করীম মারুফ বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র 

হেলিকপ্টারে ঢাকায় আনা হলো গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম নগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।  শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। গত বুধবার থেকে তিনি নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুখপত্র শওকত আজম খাজা বলেন, উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার করে এরশাদ উল্লাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এর আগে গত বুধবার বিকেলে নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া নির্বাচনী জনসংযোগের সময় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এতে এরশাদ উল্লাহসহ পাঁচজন আহত হন। জনসংযোগে অংশ নেওয়া ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) গুলিতে নিহত হয়েছেন।

এদিকে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ দুপুরে র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার দুজন হলেন হেলাল হোসেন ওরফে মাছ হেলাল ও আলা উদ্দিন। গ্রেপ্তার দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ