সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন জুলাইয়ের অন্যতম অংশীদার ও সাধারণ আলেম সমাজের মুখপাত্র রিদওয়ান হাসান।

রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যদান শেষে তিনি জানান, ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ ১৫ বছরের শোষণ, বৈষম্য, ভোটাধিকার হরণ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে যাত্রাবাড়ীসহ সারাদেশে চালানো নৃশংসতার সাক্ষী হিসেবে এই দায়িত্ব পালন করা তার নৈতিক ও জাতীয় কর্তব্য ছিল।

​কওমি মাদ্রাসার একজন শিক্ষক এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তিনি আদালতের সামনে সেই রক্তক্ষয়ী দিনগুলোর নির্মোহ ঘটনাপ্রবাহ তুলে ধরেন।

জবানবন্দিতে তিনি বিশেষভাবে উল্লেখ করেন শহীদ আহমদ আব্দুল্লাহ, শহীদ শিহাব, শহীদ আরিফ এবং শহীদ ইমাম হাসান তায়েম ভূঁইয়াসহ শত শত তাজা প্রাণের আত্মত্যাগ এবং অসংখ্য ছাত্র-জনতার জখম হওয়ার মর্মান্তিক সত্যগুলো।

​তিনি আরও বলেন, ইতিহাসের এই নির্মম অধ্যায়ের ন্যায়বিচার নিশ্চিত করা এবং শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য আমাদের সকলের সোচ্চার হওয়া প্রয়োজন। শহীদদের রক্তে ভেজা এই বাংলায় দ্রুত সুবিচার ও ইনসাফ প্রতিষ্ঠা হওয়াই এখন জাতির প্রধান দাবি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ