সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভারতজুড়ে ফের আন্দোলনে নামার হুমকি সিজেপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগে ভারতজুড়ে আবারও নতুন করে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। উদ্ভূত পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি নির্ধারণে দলের জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। খবর এনডিটিভির। 

সিজেপি নেতাদের অভিযোগ, গত আন্দোলন স্থগিত করার সময় ভারতের নরেন্দ্র মোদি সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, তার সিংহভাগই এখনো বাস্তবায়ন করা হয়নি। বিশেষ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত চুক্তি এখনো পূরণ হয়নি।

এমতাবস্থায় সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়িত হয়েছে তা পর্যালোচনা করতে বৈঠক ডেকেছে দলটি। সেখান থেকেই পরবর্তী আন্দোলন এবং কৌশল সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সরকারের ওপর চাপ বজায় রাখতে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের নতুন করে আন্দোলন শুরু করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।