শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত

ভাঙ্গায় ৩ দিনের অবরোধের ডাকদাতা চেয়ারম্যান সিদ্দিক গ্রেপ্তার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মো. সাখাওয়াত হোসেন (ফরিদপুর জেলা প্রতিনিধি)

ফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রধান সমন্বয়ক ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নগরকান্দার দহিসারা এলাকায় তার বোনের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। বিস্তারিত পরে জানানো হবে।”

অবরোধের ফলে শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ মানুষ মহাসড়কে অবস্থান নেয়। কমপক্ষে ১২টি স্থানে মহাসড়কে অবরোধ সৃষ্টি করা হয়েছে। একইসঙ্গে রেললাইনও অবরোধ করে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

জনসাধারণের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে এপিসি, তিনটি জল কামানসহ আধুনিক সরঞ্জাম।

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে একটি গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরে ভাঙ্গার সর্বস্তরের জনগণ মহাসড়ক অবরোধ করে আসছেন।

শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে ভাঙ্গার দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বায়ক ও আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা টানা তিন দিনের অবরোধের ডাক দেন। এর কিছু সময় পরই তাকে গ্রেপ্তার করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ