শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম

পুকুরে মিলল মাদরাসা ছাত্রের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় পুকুর থেকে সালমান (১৬) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ পুকুর থেকে লাশটি উদ্ধার করে।

খবর পেয়ে নিহতের বাবা উপজেলার পূর্ব বরাব এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ঘটনাস্থলে এসে মৃত সালমানের লাশ শনাক্ত করেন।

আনোয়ার হোসেন জানান, সালমান খাদুন আম্বিয়া মাদরাসা ছাত্র, শুক্রবার গোসল করবে বলে বাড়ি থেকে বের হয়, পরবর্তীতে সে বাড়িতে না ফিরলে আমরা সব জায়গায় তাকে খোঁজাখুজি করি। কিন্তু তার কোনো সন্ধান পাই নাই। শনিবার সকালে জানতে পারি তারাব বিশ্বরোড এলাকায় একটা ছেলের লাশ পাওয়া গেছে। খবর পেয়ে এসে দেখি এটা আমার সন্তান সালমানের লাশ।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ তারাব বিশ্বরোডের পাশের একটি পুকুর থেকে সালমান নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ