শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম

জায়নামাজেই গৃহবধূকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ৭টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আসমা আক্তার ভান্ডারিয়া উপজেলা জুনিয়া গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।

নিহতের চাচাতো ভাই ও ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের ওপর বসে ছিলেন আসমা। এ সময় তার ছেলের বউ অজু করতে যান। পরে ঘরে ঢুকে দেখেন আসমা রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

নিহতের ছেলে আরিফ বলেন, ‘মা মাগরিবের নামাজ পড়ছিলেন। নামাজ শেষ কি না দেখতে গিয়ে মায়ের রক্তাক্ত নিথর দেহ পায় পরিবারের লোকজন। কীভাবে কী হলো আমরা কিছুই বুঝতে পারছি না।’

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, ওই নারী কিছুদিন আগে কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। সেই মামলার জেরে এই হত্যাকাণ্ড কি না সেটা পুলিশ খতিয়ে দেখছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ