বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দলের সভাপতি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে মানিক মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।  সোমবার (৫ নভেম্বর) বিকেলে বোনারপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মানিক মিয়া উপজেলার পূর্ব শিমুল তাইড় গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে । তিনি বোনারপাড়া ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি।

বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা।

পুলিশ ও সেনাবাহিনী সুত্রে জানা যায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া-গাইবান্ধা সিএনজি স্ট্যান্ডে নিয়মিত চাঁদা আদায় করতো একটি চক্র। সে চক্রের প্রধান মানিক মিয়া। এ বিষয়ে সিএনজি চালকরা লিখিত অভিযোগ করলে সোমবার বিকেলে বোনারপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে সাঘাটা থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ