বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

মুজিবের আমল ছিল চোরের, হাসিনার ডাকাতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেছেন, শেখ মুজিব পেয়েছিলেন চোরের খনি আর শেখ হাসিনা দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন। বিগত ১৬ বছরের শাসনামলে পুরো দেশকে ডাকাতদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল। হত্যা, নির্যাতন, গুম, ফাঁসি দিয়ে পুরো দেশকে বধ্যভূমিতে পরিণত করেছিলেন।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ টি এম মাছুম আরও বলেন, ‘আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছিল, তারা ইসলামের ওপর বারবার আঘাত হেনেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে কুরআনের আয়াত সরিয়ে দিয়েছিল, কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম বাদ দিয়ে কবি নজরুল কলেজ, সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে সলিমুল্লাহ হল, কুদরত-ই খুদা শিক্ষা কমিশন গঠন করে পুরো শিক্ষাব্যবস্থা থেকে ইসলাম ধর্ম শিক্ষাকে নিশ্চিহ্ন করে নাস্তিকদের পুনর্বাসন করেছিল।’

ফেনী জেলা আমির এ কে এম সামছুদ্দিনের সভাপতিত্বে রুকন সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, নজরুল ইসলাম খাদেম ও মাওলানা আলাউদ্দিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ