বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

কুয়াকাটায় দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন একটি দোকানের দেয়াল ভেঙে চাপা পড়ে আবু বক্কর (৪২) ও কামাল (৪০) নামে দুই নির্মাণশ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।  সোমবার দুপুরে কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আবু বক্কর কুয়াকাটা পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে ও কামাল হোসেন একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এসময় পুরনো সাটার খুলতে গিয়ে ওই দোকানের দেয়াল তাদের গায়ে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় তাদের। অভিযোগ রয়েছে, কোন নিয়ম কারণ না মেনেই কুয়াকাটায় নির্মাণ হচ্ছে একের পর এক ছোট বড় বিল্ডিং ও বহুতল ভবন। এর আগেও কুয়াকাটায় এরকম একাধিক দুর্ঘটনার শিকার হয়েছে শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম নিপু বলেন, পাশে আমার নিজের দোকানে কাজ করছিলাম। হঠাৎ একটি বিকট শব্দ পাই, তখন দৌড়ে গিয়ে দেখি- পুরো দোকানের একটি বড় দেয়াল ধসে পড়েছে এবং নিচে দুজন চাপা পড়ে আছে। পরে লোকজন এক হয়ে দেয়াল সরিয়ে তাদের বের করি। দেয়ালের চাপায় প্রাথমিকভাবে তাদের চেহারা শনাক্ত করার মত পরিস্থিতি ছিলো না। তাদের দুজনেরই মাথার মগজ বের হয়ে গেছে।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) নোমান বলেন, ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি এবং  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ বিষয় বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ