বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

মহেশখালীতে মধ্যরাতে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল চিংড়ি ঘেরের শ্রমিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তদের গুলিতে মনির আহমেদ নামে চিংড়ি ঘেরের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পাট্টছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির আহমদের (৫০) বাড়ি মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পট্টছড়ি এলাকায়। তিনি ঘটনাস্থলের চিংড়ি ঘেরের মালিকানার অংশীদার এবং ঘের দেখভালের দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শী শ্রমিক জাফর আলম জানান, রাতে বেশ কয়েকজন শ্রমিক চিংড়ি ঘেরে মাছ ধরছিলেন। ওই সময় ৫-৬ জন অস্ত্রধারী দুর্বৃত্ত ঘেরে আকস্মিক হামলা চালায়। এসময় তাদের গুলিতে মনির আহমেদ গুলিবিদ্ধ হন।

এরপরে স্থানীয়রা আহত মনিরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মনিরের পরিবারের সদস্যরা জানান, গত দুমাস ধরে মনিরকে মুঠোফোনে এবং সরাসরি হুমকি দেওয়া হচ্ছিল।

একটি সূত্রে জানা যায়, ষাইটমারার ওই পাট্টাচরি প্রজেক্ট নিয়ে বর্তমান মালিকানাধীন অংশীদারের সঙ্গে কালারমার ছড়ার ঝাপুয়ার একটি পক্ষের বিরোধ চলছিল। সরকার পতনের পর ঝাপুয়া ও চালিয়াতলীর ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ওই প্রজেক্ট দখলে উত্তেজনা সৃষ্টি করা হয়েছিল।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মাছের ঘেরে একজন শ্রমিককে গুলি করে হত্যার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার পরবর্তী ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।  হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে’।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ