বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

লালমনিরহাট বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট‌  বিজিবির সদস্যরা অভিজান চালিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর ও লালমনিরহাট এর হাতীবান্ধা উপজেলার ঝাউরানী বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৫৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল,০১ কেজি গাঁজাসহ ০১টি চার্জার ভ্যান আটক করেছে।

শনিবার (২ নভেম্বর) ভোরে দুই সীমান্ত অনন্তপুর এবং ঝাউরানী বিওপির টহলদল অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য আটক করে।

বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোফাজ্জল হোসেন আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার অনন্তপুর বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  সীমান্ত পিলার ৯৪৮/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগরাজ নামক স্থানে আসামী বিহীন ভারতীয় ফেন্সিডিল ২২৩ বোতল, গাঁজা-০১ কেজিসহ ০১টি বাইসাইকেল আটক করে।

অপরদিকে লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার ঝাউরানী বিওপির টহলদল সীমান্ত পিলার ৯০৯/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাউরানী বাজার স্থানে আসামী বিহীন ভারতীয় ফেন্সিডিল ৩৪৯ বোতলসহ ০১টি চার্জার ভ্যান আটক করে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ