বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

অপহরণের চার দিনেও খোঁজ মেলেনি মাদরাসাছাত্র রমজানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

অপহরণের চার দিন পেরিয়ে গেলেও পাবনার চাটমোহরে নানার বাড়ি বেড়াতে যাওয়ার সময় রমজান আলী (১২) নামে এক মাদরাসাছাত্রের খোঁজ মেলেনি। উল্টো পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে। এর আগে বুধবার দুপুরে উপজেলার রেলবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রমজার আলী উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামের আকু মোল্লার ছেলে ও স্থানীয় একটি দাখিল মাদরাসার ৫ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় চাটমোহর থানায় ওই ছাত্রের মা বাদী হয়ে মামলা করেছেন। তবে এখনো অপহৃত রমজানকে উদ্ধার বা এর সাথে জড়িতদের আটক করতে পারেনি পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান আলী বুধবার দুপুরে বাড়ি থেকে তার নানার বাড়ি আটঘরিয়া যাওয়ার উদ্দেশ্যে বের হয়। দুপুর পেরিয়ে বিকেল এবং সন্ধ্যা পর্যন্ত নানাবাড়ি না পৌঁছানোয় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এরপর রমজানের বাড়িতে অপরিচিত নাম্বার থেকে ফোন করে অপহরণের বিষয়টি জানিয়ে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর অন্য আরেক নাম্বার থেকে রমজানকে ছেড়ে দেওয়ার কথা বলে ১৫ হাজার টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ছেলেকে ফিরে পাওয়ার আশায় রমজানের মা ময়না খাতুন অপহরণকারীদের বিকাশ নাম্বারে ৩ হাজার টাকাও পাঠান। এরপর থেকেই শনিবার পর্যন্ত অপহরণকারীদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে ছেলের খোঁজে পাগলপ্রায় হয়ে পড়েছেন রমজানের মা ও তার পরিবারের সদস্যরা।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, পুলিশ অপহৃত মাদরাসাছাত্রকে উদ্ধার এবং অপহরণকারীদের আটক করতে কাজ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ