বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

ঘাটাইলে গৃহবধূর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে ফাঁসিতে ঝুলে আকলিমা (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার বেলা ১১টায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। আকলিমা উপজেলার দিঘর ইউনিয়নের দিঘর চড়াবাড়ি প্রবাসী উজ্জ্বল মিয়ার মেয়ে। সন্ধানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৬ বছর আগে আকলিমার মা বাবা তাকে পাশের দিঘলকান্দি ইউনিয়নে সজিব নামে এক যুবকের সাথে বিয়ে দেন। সেই স্বামী থাকা অবস্থায় আকলিমা পরকীয়া করে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় এক ছেলের সাথে দুই মাস আগে পালিয়ে যায় এবং সেখানে সংসার শুরু করেন। ওই ছেলের সাথে বনিবনা না হওয়ায় সেখান থেকেও পালিয়ে চলে আসেন মামার বাড়ি ঘাটাইল উপজেলার গৌরিশ্বর গ্রামে। পরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। মামার বাড়িতে সবার অজান্তে ঘরের ধরনার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আকলিমা। পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, গৃহবধুর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ