বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

মাদরাসায় গেল ৩৫ কেজি ইলিশ, সাতজনের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৫ জনকে নগদ ২২৫০০ হাজার টাকা ও অবৈধভাবে ড্রেজার ও কাটার মেশিন চালানোর অপরাধে ২ জনকে ১৩০০০০/- অর্থদণ্ড এবং ৫টি মেশিন অকেজো করে  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা ৩৫ কেজি ইলিশ মাছ ধূসর মদীনাতুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসা ও স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়।

শুক্রবার সকালে শিবালয় উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময়ে ৫ জনকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অপরাধে ২২৫০০ হাজার টাকা অর্থদণ্ড এবং জব্দ প্রায় ৩৫ কেজি মাছ ধূসর মদীনাতুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসা ও স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়।

 সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন এই দণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয় উপজেলার পদ্মা ও যমুনা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু ব্যক্তিরা। এমন খবরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকারের অভিযোগে ৫ জনকে নগদ ২২৫০০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি আরো বলেন, তাদের কাছ থেকে ইলিশ শিকারে ব্যবহৃত এক লাখ মিটার জাল ও ৩৫কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জালগুলোকে আগুনে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি জব্দকৃত মাছগুলোকে স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। এবং নদীতে অবৈধভাবে ড্রেজার ও কাটার  মেশিন চালানোর অপরাধে ২ জনকে ১৩০০০০/- অর্থদণ্ড এবং ৫টি মেশিন অকেজো করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ