বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

‘বিএনপি নিয়ে ষড়যন্ত্র হলে জনগণ রুখে দেবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্টাফ রিপোটার, বগুড়া

বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, ‘এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র কাজ হবে নির্বাচনী প্রক্রিয়া অনুসরণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনা। বিএনপি ও তারেক রহমানকে নিয়ে নতুন করে কোন ষড়যন্ত্র করার স্বপ্ন দেখলে দেশের মানুষ ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে দাঁতভাঙ্গা জবাব দেবে, রুখে দেবে জনগণ।’ শুক্রবার জেলা বিএনপির মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচির ধারাবাহিকতায় বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, মাহবুবর রহমান হারেজ, জয়নাল আবেদীন চাঁন, এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, মোর্শেদ মিল্টন, শহিদ উন-সালাম, কেএম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাহিন।

আরো বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদল নেতা হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ