বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

পদ্মায় অভিযানে গিয়ে ধাওয়া খে‌লো প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতি‌নি‌ধি

মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অভিযানে গিয়ে তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে উপজেলা মৎস্য অফিসের টিম। শুক্রবার সন্ধ্যায় পদ্মা নদীর চরজানাজাত এলাকার হীরাখাঁর বাজারে এ ঘটনা ঘটে। জেলে ও স্থানীয়রা হামলা করতে চাইলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মৎস্য অফিসের টিম। শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিকেলে পদ্মা নদীর চরজানাজাত এলাকায় অভিযানে নামে উপজেলা মৎস্য অফিস। এসময় অভিযানে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মৎস্য অফিসের টিম নদীর হীরাখাঁর বাজার এলাকায় নদীর পাড়ে এলে জেলেসহ স্থানীয়রা হামলা করতে এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে দ্রুত নদীর মধ্যে গিয়ে অবস্থান নেন মৎস্য কর্মকর্তাসহ টিমের সদস্যরা। পরে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ায় কেউ আহত হননি।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, আমরা নিয়মিত পদ্মায় অভিযান চালাচ্ছি। বিপুল পরিমাণ জাল জব্দসহ জেলেদেরও আটক করা হচ্ছে। শুক্রবার বিকেলে অভিযানে গেলে হীরাখাঁর বাজার এলাকায় হামলা চালায় জেলেসহ স্থানীয়রা। এসময় আমরা দ্রুত নিরাপদ স্থানে চলে আসি। নদীর পাড়ের ওই বাজারে ইলিশ বিক্রি হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ