বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

আজ মৌলভীবাজারে বন্ধ থাকবে 'বিনা লাভের বাজার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি

নিত্য পণ্যের বাজার যখন আগুনে পুড়ছে তখন সিন্ডিকেট কালোবাজারিদের রুখতে এবং বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষের দুর্বিষহ জীবনের সন্ধিক্ষণে বেসামাল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যেমন নিম্নবিত্তদের উঠছে নাভিশ্বাস অপরদিকে কর্ম সংকটে বেকার জীবনে হাজার হাজার দিনমজুর। আর ঠিক সেই ক্রান্তিলগ্নে ওই সকল অসহায় মানুষদের কথা বিবেচনা করে বাজার সিন্ডিকেট ভাঙতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মৌলভীবাজার শাখার উদ্যোগে চালু হয়েছে 'বিনা লাভের বাজার'।

টানা ৩য় দিনের মতো বিনা লাভের বাজারের কার্যক্রম চালু রেখেছে শিক্ষার্থীরা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌরসভা গেইট সংলগ্নে চলে এ বাজারের কার্যক্রম।

আজ শুক্রবার বিনা লাভের বাজারের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ‘বিনা লাভের বাজার’ থেকে প্রতিদিন ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল ক্রয় করছেন। ফলে শিক্ষার্থীদের এমন উদ্যোগে প্রসংশায় ভাসছেন তারা।

এদিকে বিনা লাভের বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অর্থনৈতিক সহযোগিতা করছেন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ