বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাসে অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করেছেন র‌্যাব-৮ সদস্যরা। এ ঘটনায় বাসটির সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভোলা বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি নিশ্চিত করে।

 র‌্যাব জানায়, গোপন সংবাদে জানা যায় ভোলা-বরিশাল সড়ক পথে বিআরটিসির বাসে বিপুলসংখ্যক কচ্ছপ অবৈধভাবে বিক্রির জন্য বহন করা হচ্ছে। এ সংবাদে লাহারহাট ফেরিঘাট এলাকায় অভিযান চালায় র‌্যাব। সেখানে বিআরটিসির একটি বাসে তল্লাশি চালিয়ে চার বস্তায় বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করা হয়। এসবের ওজন ১৬০ কেজি।

এ সময় ওই বাসের সুপারভাইজার ভোলা সদর থানার দক্ষিণ বালিয়া এলাকার বাসিন্দা মো. ফয়সাল (২৭) ও বাসের হেলপার (সহকারী) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চর হোগল বুনিয়া এলাকার বাসিন্দা মো. সজিব শেখকে (২৬) আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল সদর রেঞ্জের বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ