সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মর্মান্তিক মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ফেনীর ফুলগাজীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাওলানা মনির আহম্মদ আরশাদী নামে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের মুন্সিরহাট আল মদিনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মনির আহম্মদ আরশাদী ফেনী সদর উপজেলা ওলামা-মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক এবং ইসলামী আন্দোলন ফুলগাজী উপজেলার সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি ফেনী সদর হাসপাতাল মোড় চৌরাস্তা জামে মসজিদের খতিব এবং ইসলামী বক্তা ছিলেন। তিনি ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর শাহাপাড়া এলাকার ডা. সালেহ আহম্মদের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আগামী ২৫ নভেম্বর ফেনী সদর হাসপাতাল মোড়ে সিরাতুন্নবী সা. মাহফিলের আয়োজনের কাজে সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে ফেনীর উদ্দেশ্যের রওনা হন মাওলানা আরশাদী। পথিমধ্যে মুন্সিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনি নিহত হন।

এদিকে তার মৃত্যুতে ফেনীর আলেম সমাজে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর খবর শুনে ফেনী জেনারেল হাসপাতালের মর্গের সামনে জড়ো হন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

নিহতের ভাই মাওলানা মাহমুদুল হাসান বলেন, আমরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার চেষ্টা করছি। আজ রাত ৮টায় ফুলগাজীর উত্তর দৌলতপুর শাহাপাড়া গ্রামে জানাজা শেষে মায়ের কবরের পাশে মাওলানা আরশাদীর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও বাসটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আহত ছয়জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ