সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

ইসরায়েলকে ধ্বংস করে দিন : হেফাজত আমির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

আমরা কুরআন ছেড়ে দিয়েছি। আমরা আমল ছেড়ে দিয়েছি। আমাদের গুনাহের কারণে বিভিন্ন আজাব আসতেছে। মুসলমানদের উপর ইসরাঈলের যে জুলুম চলছে সেখান থেকে হেফাজতের জন্য দোয়া করুন। আমরা একে-অপরের জন্য দোয়া করি। আল্লাহ তায়ালা ইসরায়েলকে ধ্বংস করে দিন। 

উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দীন-দরদী সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত তিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিবসে প্রধান অতিথির বক্তব্যে জামিয়া ইসলামিয়া বাবুনগরের মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এসব কথা বলেন।

মাওলানা মাহমুদুল হোসাইন ও মাওলানা রিজওয়ান আরমানের যৌথ সঞ্চালনা, মাওলানা কারী জহিরুল হকের তেলাওয়াত এবং মাওলানা ওমর কাসেমীর উদ্বোধনের মাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে দ্বিতীয় দিবসের কার্যক্রম শুরু হয়।

আল্লামা শেখ আহমদ, মাওলানা শোয়াইব জমিরী, মাওলানা সাআদাত হোসেন ও মাওলানা হাজী ইউসুফের ধারাবাহিক সভাপতিত্বে দ্বিতীয় কার্যক্রম পরিচালিত হয়।

দ্বিতীয় দিবসে আরও তাফসীর পেশ করেন, আল্লামা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা  আবদুল বাসেত খান, মাওলানা মুফতি মুস্তাকুন নবী, মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মুফতি রাফি বিন মুনির, মাওলানা আনিসুর রহমান আশরাফি, মাওলানা মুফতী সোলামাইন,মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা মুফতী রাশেদ প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ