সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

খড়ের গাদায় চাপা পড়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ফেনীর ফুলগাজীতে খড়ের গাদায় চাপা পড়ে দুই ছেলেসহ মায়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আত্তার (৩৫) ও তার দুই ছেলে মো. শাহিদ (৫) ও মো. সিয়াম (২)। বুধবার ( ২০ সেপ্টেম্বর ) সকালে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সুমি বুধবার সকালে বাড়ির সামনে শুকনো খড়ের গাদা থেকে খড় কেটে গরুকে দিচ্ছিলেন। এ সময় তার দুই ছেলেও মায়ের পাশে খেলছিল। গাদা থেকে খড় টেনে বের করার সময় হঠাৎ খড়ের গাদাটি ভেঙে তাদের ওপর পড়ে। স্থানীয়রা মা ও দুই সন্তানকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আমজাদ হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর হোসেন বলেন, মা ও দুই শিশু সন্তানের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল হাসিম বলেন, নিহত তিনজনের মরদেহ ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ফুলগাজী থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে বলেও জানান তিনি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ