রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক মুফতি তাকী উসমানীর সফর নিয়ে নতুন সম্ভাবনা!

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এরদোগান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে শনিবার নিউইয়র্কে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান।

জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তুর্কি নেতাকে স্বাগত জানান জাতিসংঘে তুর্কি দূত সেদাত ওনাল, মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত হাসান মুরাত মেরকান এবং নিউইয়র্কের কনসাল জেনারেল রেহান ওজগুর।

সফরে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন ফার্স্ট লেডি এমিন এরদোগান, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, অর্থমন্ত্রী মেহমেত সিমসেক, জ্বালানিমন্ত্রী আলপাসলান বায়রাকতার, বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত এবং জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন।

আনাদুলু জানিয়েছে, মঙ্গলবার এরদোগানের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ