সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

ফরিদপুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে পড়ে তুবা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক পাঁচটার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তুবা ওই গ্রামের হাফেজ মাওলানা তাজুল ইসলামের ছোট মেয়ে। 

হাফেজ মাওলানা তাজুল ইসলাম নগরকান্দা উপজেলার গজগাহ দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক।

এলাকার বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তুবা বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। এসময় সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। খোঁজা খুঁজির এক পর্যায়ে সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন তুবা এর মরদেহ পুকুরের পানিতে দেখতে পান।

তুবার পিতা মাওলানা তাজুল ইসলাম এর সহ শিক্ষক মাওলানা শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাওলানা তাজুল ইসলাম সাহেবের দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে তুবা বিকেলে পানিতে পড়ে মারা যান পরে রাত ৯টায় জানাজা শেষে কবরস্থানে রাখা হয়েছে তাকে।

এদিকে শিশু তুবার মৃত্যুতে  শোক প্রকাশ করেছে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় ও ফরিদপুর জেলা শাখা। 

মৃত্যুতে আরো শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলার উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন। 
উপ-পরিচালক শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ